Monday, 31 August 2015

হজ্বে বানোয়াটি দুআ পড়া থেকে সাবধান

2015
একটি ভ্রান্তির অপনোদন!
.
.
আমাদের অনেক ভাই-বোন হজ্বের বিভিন্ন পর্যায়ে পঠনের জন্য নানা বিভ্রান্তিকর দুআ মুখস্ত করতে করতে পেরেসান। অনেকে হতাশ হয়ে হজ্ব থেকে সরে যাচ্ছেন। ভাবছেন হজ্ব ভয়াবহ একটি বিষয়। নিয়্যাত থেকে শুরু করে, ইহরামের কাপড় পরিধান, প্রথম কাবা দর্শনসহ নানা পর্যায়ে পড়ার জন্য বানোয়াটি দুআ দিয়ে বই-মিডিয়াকে সয়লাব করে ফেলা হয়েছে। তাদের বই-মিডিয়াতে লিখিত এ ধরনের কোন বাড়তী দুআ রাসূল সা. নিজে পড়েননি, সাহাবায়ে আজমাইনদের শিখাননি। আজ ভোরে একটি সাইট পড়তে গিয়ে নিজেই মারাত্মক অস্বস্তিতে পড়েছি। সাইটটিঃ http://www.duas.org/zilhajj/duas_at_hajj.htm । এই সাইটে নানান বানোয়াটি দুআতে সমৃদ্ধ।
সবাইকে এ সকল বানোয়াটি দুআ পড়া থেকে সাবধান থাকার জন্য জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ আমাদের বানোয়াটি আলেমদের কবল থেকে দ্বীনকে, পবিত্র হজ্বকে, আমাদের দৈনন্দিন আমলকে হেফাযত করুন।
পবিত্র কাবার সফরে কাবা দেখে বেশ কিছু সুনির্দিষ্ট দুআ পড়তে, হাত তুলতে হজ্ব নির্দেশিকাসমূহে, বইয়ে নির্দেশ করা হয়েছে। এগুলোর কোন ভিত্তি নেই। আজকের এ পোষ্টের উদ্দেশ্য সেটিই

No comments:

Post a Comment