আক্বীক্বার
আলোচনা পোষ্টটি বড় হলেও মনযোগ দিয়ে পড়ার অনুরোধ রাখছিঃ কুরবানীর একাংশে
আক্বীকা দেওয়া প্রসঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে,>>>>>
আক্বিকা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে নিত্য-নতুন নিয়ামতের উপর শুকরিয়া আদায় ও নব জাতক শিশুর মুক্তিপণ এবং আল্লাহর নৈকট্য লাভ।
আক্বিকাঃ নবজাতক শিশুর মাথার চুল অথবা সপ্তম দিনে নবজাতকের মাথার চুল
ফেলার সময় যবহকৃত বকরীকে আক্বিকা বলা হয়। (আল মুজামুল ওয়াসীত্ব)।
আক্বিকা ও আক্বিকার প্রচলনঃ
বুরায়দা (রাঃ) বলেন, জাহেলী যুগে আমাদের কারও সন্তান ভূমিষ্ট হলে তার পক্ষ হতে একটা বকরী যবহ করা হত এবং তার রক্ত শিশুর মাথায় মাখিয়ে দেওয়া হত। অতঃপর ইসলাম আসার পর আমরা শিশুর জন্মের সপ্তম দিনে বকরী যবহ করি এবং শিশুর মাথা মুন্ডন করে সেখানে যাফরান’ মাখিয়ে দেই’। (আবূ দাউদ)।
রাযীন এর বর্ণনায় এসেছে যে, ঐ দিন আমরা শিশুর নাম রাখি। (মিশকাত হা/৪১৫৮, যবহ ও শিকার অধ্যায়, আক্বিকা অনুচ্ছেদ)।

হুকুমঃআক্বীকা করা সুন্নাত। সাহাবী, তাবেঈ ও ফক্বীহ বিদ্বানগণের প্রায়
সকলে এতে একমত। হাসান বছরী ও দাউদ যাহেরী একে ওয়াজিব বলেন। তবে এটি
(হানাফী) উলামাগণ একে সুন্নাত বলেন না। কেননা এটি জাহেলী যুগে রেওয়াজ ছিল।
কেউ বলেন এটি তাদের কাছে ইচ্ছাধীন বিষয়। (ইবনু কুদামা, আল-মুগনী ৩/৫৮৬;
নায়ল ৬/২৬০ পৃষ্ঠা)।
(১) রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, সন্তানের সাথে
আক্বীক্বা জড়িত। অতএব তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত কর এবং তার থেকে
কষ্ট দূর করে দাও (অর্থাৎ তার জন্য একটি আক্বীক্বার পশু যবেহ কর এবং তার
মাথার চুল ফেলে দাও)। (বুখারী, মিশকাত হা/৪১৪৯ আক্বীক্বা অনুচ্ছেদ)।
(২) তিনি বলেন, প্রত্যেক শিশু তার আক্বীক্বার সাথে বন্ধক থাকে। অতএব জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু যবহ করতে হয়, নাম রাখতে হয় ও তার মাথা মুন্ডন করতে হয়’।
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবনু মাজাহ, আহমাদ, ইরওয়া হা/১১৬৫)।
ইমাম খাত্তাবী (রহঃ) বলেন, আক্বীক্বার সাথে শিশু বন্ধক থাকে’- একথার ব্যাখ্যায় ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেন, যদি বাচ্চা আক্বীক্বা ছাড়াই শৈশবে মারা যায়, তা’হলে সে তার পিতা-মাতার জন্য কিয়ামতের দিন শাফা’আত করবে না’। কেউ বলেছেন, আক্বীক্বা যে অবশ্য করনীয় এবং অপরিহার্য বিষয়, সেটা বুঝানোর জন্য এখানে বন্ধক’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা পরিশোধ না করা পর্যন্ত বন্ধকদাতার নিকট বন্ধক গ্রহিতা আবদ্ধ হয়ে থাকে’। (শাওকানী, নায়লুল আওত্বার ৬/২৬০ পৃঃ ‘আক্বীক্বা’ অধ্যায়)।
শিশুর আক্বিক্বার সময় তাঁর মাথা মুন্ডনকৃত চুলের ওজনে রৌপ্য সাদক্বা করা সুন্নাত। (তিরমিযী, মিশকাত হা/৪১৫৪)।

পশুর ভাগা অংশ দিয়ে আক্বীক্বা করা ।
‘কুরবানী ও আক্বীক্বা দু’টিরই উদ্দেশ্য আল্লাহর নৈকট্য হাছিল করা’ এই
(ইহতিসানের) যুক্তি দেখিয়ে কোন কোন হানাফী বিদ্বান কুরবানীর গরু বা উটে এক
বা একাধিক সন্তানের আক্বীক্বা সিদ্ধ বলে মত প্রকাশ করেছেন (যা এদেশে অনেকের
মধ্যে চালু আছে)। (আশরাফ আলী থানভী, বেহেশতী জেওর (ঢাকাঃ এমদাদিয়া
লাইব্রেরী, ১০ম মুদ্রন ১৯৯০) ‘আক্বীক্বা’ অধ্যায়, মাসআ-২, ১/৩০০ পৃঃ;
বুরহানুদ্দীন মারগানানী, হেদায় (দিল্লিঃ ১৩৫৮ হিঃ) ‘কুরবানী’ অধ্যায় ৪/৪৩৩
পৃঃ; (দেওবন্দ ছাপা ১৪০০ হিঃ) ৪/৪৪৯ পৃঃ)।
হানাফী মাযহাবের স্তম্ভ
বলে খ্যাত ইমাম আবু ইউসুফ (রহঃ) এই মতের বিরোধীতা করেন। ইমাম শাওকানী (রহঃ)
এর ঘোর প্রতিবাদ করে বলেন, এটি শরী’আত। এখানে সুনির্দিষ্ট দলীল ব্যতীত
কিছুই প্রমাণ করা সম্ভব নয়। (নায়লুল আওত্বার, আক্বীক্বা’ অধ্যায় ৬/২৬৮
পৃঃ)।
বলা আবশ্যক যে, কুরবানীর পশুতে আক্বীক্বার ভাগ নেওয়ার কোন
প্রমাণ রাসূলুল্লাহ(ছাঃ) বা সাহাবায়ে কেরামের কথা ও কর্মে পাওয়া যায় না।
এটা স্রেফ ধারণা ভিত্তিক আমল, যা হানাফী মাযহাবের দোহাই দিয়ে এদেশে চালু
হয়েছে। যদিও ইমাম আবূ হানিফা (রহঃ) থেকে এ বিষয়ে কোন নির্দেশ নেই। (মাসায়েল
কুরবানী ও আক্বীক্বা পৃঃ ২০)।
কুরবানী ও আক্বিকার জন্য পৃথক পৃথক
পশু হতে হবে। যেমন একটি পশু কুরবানী ও আক্বিকা দুই নিয়্যতে জবেহ করা
বাঞ্ছনিয় নয়। (কুরবানীর বিধান পৃঃ ২৪, আব্দুল হামিদ মাদানী)।
সমাজে প্রচলিত কুরবানীর পশুতে আক্বীক্বার নিয়ত করা শরী‘আত সন্মত নয়। রাসূল (ছাঃ) বা সাহাবায়ে কেরামগনের যুগে এধরনের আমলের অস্তিত্ব ছিলনা (নায়লুল আওত্বার ৬/২৬৮,‘আক্বীকা অধ্যায়’;মিরআত২/৩৫১ও৫/৭৫)।

রাসূল (ছাঃ) বলেছেনঃ “যে ব্যক্তি এমন আমল করল যার উপর আমার নির্দেশ নেই সে আমলটি অগ্রহনযোগ্য”। (বুখারী, মুসলিম-৩২৪৩)।
১। পিতার সম্মতিক্রমে অথবা তার অবর্তমানে দাদা, চাচা, নানা, মামা যেকোন
অভিভাবক আক্বীকা দিতে পারেন। হাসান ও হোসাইনের পক্ষে তাদের নানা রাসূল
(ছাঃ) আক্বীক্বা দিয়েছিলেন। (আবূ দাউদ, নাসাঈ, মিশকাত হা/৪১৫৫)।
৭দিনের পরে ১৪ ও ২১ দিনে আক্বীক্বা দেওয়ার ব্যাপারে বায়হাক্বী তাবারানী ও
হাকেমে বুরাইদা ও আয়েশা (রাঃ) থেকে বর্ণিত হাদীস তাহক্বীকে শায়খ আলবানী যঈফ
বলেছেন।
তবে সহীহুল জামে হা/৪১৩২ নম্বর, উদ্দাহ ৩০০ পৃষ্ঠা, শিশু প্রতিপালন, আঃ হামিদ আল মাদানী পৃষ্ঠা-১৭ তে উল্লেখ করা হয়েছে, শিশু জন্মের সপ্তম দিনে, সম্ভব না হলে, ১৪তম দিনে, তাও সম্ভব না হলে ২১ম দিনে আক্বিকা দেওয়া যাবে। এবং তাও সম্ভব না হলে, তারপর যেকোন দিনে আক্বিকা দেওয়া সুন্নাত। হাসান বসরী বলেন, তোমার তরফ থেকে আক্বিকা না হয়ে থাকলে, তুমি বড় হয়ে গেলেও নিজেই আক্বিকা দাও। (মুহাল্লা ৮/৩২২, সিলসিলাহ সহীহা ৬/৫০৬)।

উল্লেখ্যঃ নবুয়্যত লাভের পর রাসূল (ছাঃ) নিজের আক্বীক্বা নিজে করেছিলেন
বলে বায়হাক্বীতে আনাস (রাঃ) হতে বর্ণিত হাদীসটি ‘মুনকার’ বা যঈফ। (নায়লুল
আওত্বার ৬/২৬৪)।
এ বিষয়ে এটাই প্রমাণিত যে, তার জন্মের সপ্তম দিনে তার দাদা আব্দুল মুত্ত্বালিব তার আক্বীক্বা করেন এবং ‘মুহাম্মদ’ নাম রাখেন। (বায়হাক্বী, দালায়েলুন নবুয়্যত ১/১১৩; সোলাইমান মানসুরপুরী, রহুমাতুল্লিল আলামিন ১/৪১ পৃঃ)।
শাফেঈ বিদ্বানগণের মতে আক্বীক্বার বিষয়টি সীমা নির্দেশ মূলক নয়। ইচ্ছাকৃতভাবে কেউ সাত দিনের পরে আক্বীক্বা করবে না। যদি কোন কারণে বিলম্ব হয় এমনকি সন্তান বালেগ হয়ে যায় তাহলে তার পক্ষে তার অভিভাবকের আক্বীক্বার দায়িত্ব শেষ হয়ে যায়। এমতাবস্থায় সে নিজের আক্বীকা নিজে করতে পারবে। (নায়লুল আওত্বার ৬/২৬১ পৃঃ)।
সহীহ দলীল হচ্ছে সপ্তম দিনেই আক্বীক্বা দিতে হবে। এটাই সুন্নাত। (আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবনে মাজাহ, আহমাদ, ইরওয়া হা/১১৬৫; মিশকাত হা/৪১৫৮)।
আক্বিকার দিন (ছেলে) শিশুর মাথা নাড়া করে মাথায় জাফরান গুলানো বিধেয়। (আবু দাউদ ২৮৪৩, হাকেম ৪/২৩৮, বায়হাক্বী ৯/৩০৩)।

আক্বীক্বার পশু কেমন হবেঃ
মহিলারা ৫টি বিষয়ে পুরুষের অর্ধেক উত্তরাধিকার, হত্যার দিয়ত তথা জরিমানা, সাক্ষ্য প্রদান, আক্বীক্বা এবং আজাদের ব্যাপারে। (তোয়াইজিরী, কোরআন হাদীসের আলোকে ইসলামী ফিকাহ ২/৩০২ পৃষ্ঠা, বঙ্গঃ)।
যেহেতু ছেলে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত ও অনুগ্রহ, তাই তার ক্ষেত্রে শুকরিয়া বড় হওয়া চাই। বিধায় সেক্ষেত্রে ২টি ছাগল ও মেয়ের ক্ষেত্রে ১টি ছাগল প্রযোজ্য।
(১) রাসুলুল্লাহ বলেন, ‘ছাগ হৌক বা ছাগী হৌক, ছেলের পক্ষ থেকে দু’টি ও মেয়ের পক্ষ থেকে একটি আক্বীক্বা দিতে হয়’। (নাসাঈ তিরমিযী, আবূ দাউদ, ইবনু মাজাহ মিশকাত হা/৪১৫২,৪১৫৬; ইরওয়া হা/১১৬৬)।
পুত্র সন্তানের জন্য দু’টি দেওয়া উত্তম। তবে একটা দিলেও চলবে।
(আবূ দাউদ, মিশকাত হা/৪১৫৫; নায়লুল আওত্বার ৬/২৬২,২৬৪ পৃঃ)।
ছাগল দু’টিই কুরবানীর পশুর ন্যায় ‘মুসিন্নাহ’ অর্থাৎ দুধে দাঁত ভেঙ্গে নতুন দাঁতওয়ালা হ’তে হবে এবং কাছাকাছি সমান স্বাস্থ্যের অধিকারী হ’তে হবে।
এমন নয় যে, একটি মুসিন্নাহ হবে অন্যটি মুসিন্নাহ নয়।
(নায়লূল আওত্বার ৬/২৬২ পৃঃ, আয়নুল মা’বুদ হা/২৮১৭-এর ব্যাখ্যা দ্রষ্টব্য)।
একটি খাসী ও অন্যটি বকরী হওয়ায় কোন দোষ নেই।
শায়খ আঃ রায্যাক বিন ইউছুফ বলেন, গরু,উট দিয়ে আক্বিকা হবে না। (পিস টিভি আলোচক)।
(২) তাবারানীতে উট, গরু বা ছাগল দিয়ে আক্বীক্বা করা সম্পর্কে যে হাদীস এসেছে, তা মওযু’ অর্থাৎ জাল। (আলবানী, ইরওয়াল গালীল হা/১১৬৮)।
তাছাড়া এ বিষয়ে রাসূল (ছাঃ) ও সাহাবায়ে কেরাম থেকে কোন আমল নেই।
(মাসায়েল কুরবানী ও আক্বীক্বা পৃঃ ৪৯)।
কোনো কোনো উলামা বলেন, যদি দিতেই হয় তবে একটি করেই দিতে হবে। যেমন, আহকাম ও বয়স এবং গুনাগুনে আক্বীক্বা কুরবানীর মতই। কিন্তু আক্বীক্বাতে ভাগা চলবে না। তাই একজনের পক্ষ থেকে ১টি ছাগল/গরু/উট ছাড়া সঠিক হবে না।
(কোরআন সুন্নাহর আলোকে ইসলামী ফিকাহ পৃষ্ঠা-২/৩০২, মোহাম্মদ বিন ইব্রাহীম আত তোয়াইজিরী)।
গোশত বিতরণঃ আক্বিকার গোশত বিতরণ কুরবানীর মতই।
গোশত কাঁচা বিতরণ করার চাইতে রান্না করে খাওয়ানোটাই উত্তম। আর পশুর চামড়াটা বিক্রয় করে তার মুল্য গরীবকে দান করা উচিত। (আঃ হামিদ মাদানী, শিশু প্রতিপালন পৃষ্ঠা নং-১৭)।

কুরবানীর একাংশে আক্বীকা দেওয়া প্রসঙ্গ
লেখক: শাইখ আব্দুর রাকীব (মাদানী) সম্পাদক: শাইখ আব্দুল্লাহিল হা��
আল্ হামদুলিল্লাহি রাব্বিল্ আলামীন, ওয়াস্ স্বালাতু ওয়াস্ সালামু আলা রাসূলিহিল্ কারীম। আম্মা বাদঃ

অতঃপর কুরবানীর সময় আমরা আমাদের সমাজে একটি প্রচলিত আমল দেখতে পাই, তা
হচ্ছে, গরু কিংবা উট কুরবানী দেয়ার সময় তাতে সন্তানের আক্বীকা দেওয়া।
বিষয়টির ব্যাখ্যা এই রকম যে, যেহেতু একটি গরু কিংবা উটে সাতটি ভাগ
প্রমাণিত। অর্থাৎ সাত ব্যক্তি শরীক হয়ে কুরবানী দিতে পারে এবং সেটি সাত
জনের পক্ষে স্বীকৃত। তাই কোন কুরবানীদাতা যদি কুরবানীর উদ্দেশ্যে একটি গরু
বা উট ক্রয় করে, অতঃপর তার পরিবারের সদস্য সংখ্যা যদি ৪ কিংবা ৫ কিংবা ৬য়
হয়, তাহলে সে অতিরিক্ত ভাগগুলিতে কুরবানীর নিয়ত না করে সেই সকল সন্তানের
আক্বীকার নিয়ত করে, যাদের সে নির্দিষ্ট সময়ে আক্বীকা দেয় নি বা দিতে
পারে নি। তাই সুযোগের সদ্ব্যবহার করতঃ কুরবানীর একই পশুতে আক্বীকাও করে।
আমরা এই আমলটি প্রায় দেখতে পাই। এখন প্রশ্ন হল, এই রকম করা কি শরীয়ত
স্বীকৃত, এটা কি সহীহ দলীল সম্মত? আমরা এ স্থানে এ সম্পর্কে কিছু আলোচনা
করার চেষ্টা করবো। [ওয়ামা তাউফীকী ইল্লা বিল্লাহ ]
***********************************************************
বিষয়টির প্রামাণিকতা:***** আসলে বিষয়টির সম্পর্কে কোন হাদীস পাওয়া যায় না । এমনকি সাহাবাগণের আমলও পরিলক্ষিত হয় না। তাই বলা যেতে পারে মাস্আলাটি পুরোপুরি ইজতেহাদী মাস্আলা। অর্থাৎ ইসলামের মুজতাহিদ উলামাগণের গবেষণা দ্বারা স্বীকৃত, যা ফিক্হ গ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে। এই রকম বিষয়ে আমরা কোন গবেষককে (মুজতাহিদকে) দোষারোপ করতে পারি না। কারণ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: “ফয়সালাকারী যখন বিধান প্রণয়নে গবেষণা মূলক প্রয়াস করে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছে তখন তার জন্য দুটি সওয়াব নির্ধারিত হয়, আর সিদ্ধান্তে ভুল হলে একটি সওয়াবের অধিকারী হয়’’। [বুখারী মুসলিম] তবে চোখ বন্ধ করে কোন একটির অনুসরণও করা যায় না; কারণ হক্ব কোন একটি মতের সাথে রয়েছে, সবার সাথে না। তাই যেই মতটি কিতাব ও সুন্নতের বেশী কাছাকাছি আমরা সেটিই গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপত্তি স্বরূপ কেউ বলতে পারে, কোন্ মতটি দলীল-প্রমাণের বেশী নিকটে সেটা তো সেই মুজতাহিদগণই বেশী অবগত ছিলেন? আমি বলবো তাহলে তাদের মতভেদ কেন হল? তাছাড়া যখন আমরা তাদের সকলের গবেষণা এক স্থানে তুলে ধরবো, তখন কোন্ মতটি বেশী দলীল সম্মত আমাদের তৃতীয় পক্ষের নিকট ফুটে উঠবে। ইনশাআল্লাহ।
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

গবেষক উলামাগণের মতামত এবং দলীলাদিঃ
একটি গরু কিংবা উটের ৭ ভাগের মধ্যে কয়েকটি ভাগ কুরবানীর উদ্দেশ্যে এবং অন্যটি আক্বীকার নিয়তে যবাই করা জায়েয কি জায়েয নয়, এ বিষয়ে উলামাগণ মতভেদ করেছেন।
১- হানাফী, শাফেয়ী এবং হাম্বালী মাযহাবের এক বর্ণনা অনুযায়ী এই রকম করা জায়েয।

এই মতের যুক্তি সমূহঃ
হানাফী মাযহাবের নির্ভরযোগ্য গ্রন্থে বিষয়টির সম্পর্কে উল্লেখ হয়েছে যে, উভয়ের উদ্দেশ্য ‘কুরবাহ’ অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ তাই এইরকম করা জায়েয। তারা এই মতের ব্যাখ্যায় বলেনঃ যেমন কেউ যদি গরু কিংবা উটের এক ভাগে কুরবানীর নিয়ত করে, অন্য কেউ দ্বিতীয় ভাগে ইহরাম অবস্থায় শিকার করার কাফ্ফারার নিয়ত করে, কেউ অন্য ভাগে নফল কুরবানীর নিয়ত করে, আর কেউ অন্য ভাগে হজ্জে তামাত্তু কিংবা কিরান হজ্জের কুরবানীর নিয়ত করে, তাহলে এটা যেমন জায়েয, তেমন কুরবানীর সাত ভাগের এক ভাগে আক্বীকার নিয়তও জায়েয। শর্ত হচ্ছে, সকল অংশীদারের নিয়ত যেন আল্লাহর নৈকট্য হয়, গোস্ত খাওয়া কিংবা অন্য উদ্দেশ্য না হয়। [ফাতাওয়া হিন্দিয়্যাহ,৫/৩০৪, বাদাইউস্ সানাঈ,৫/৭২]
শাফেয়ী মাযহাবের উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থে উল্লেখ হয়েছে,

” و لو ذبح بقرة أو بدنة عن سبعة أولاد أو اشترك فيها جماعة جاز سواء
أرادوا كلهم العقيقة أو أراد بعضهم العقيقة و بعضهم اللحم كما سبق في
الأضحية “
“আর সে যদি একটি উট কিংবা গাভী সাত সন্তানের পক্ষ্ হতে
যবাই করে কিংবা এক গোষ্ঠি তাতে শরীক হয় তো জায়েয। চাই তারা সকলে আক্বীকার
ইচ্ছুক হোক কিংবা কিছু লোক আক্বীকার এবং অন্যরা গোস্ত খাওয়ার উদ্দেশ্য
রাখুক, যেমন কুরবানীর অধ্যায়ে বর্ণিত হয়েছে’’। [আল্ মাজমু,
নওয়াভী,৮/৪২৯, নেহাইয়াতুল্ মুহতাজ, রামলী,৮/১৪৬, ফাতাওয়া ফিকহিয়্যাহ
কুবরা, হায়ছামী,৪/২৫৬]
এই মতের পর্যালোচনাঃ এই মতের পর্যালোচনা স্বরূপ বলা সঙ্গত হবেঃ

ক- প্রথমে এটা প্রমাণের প্রয়োজন আছে যে, গরূ কিংবা উট দ্বারা আক্বীকা বৈধ
কি বৈধ নয়। আর যদি সেটাই প্রমাণিত না হয় তাহলে কুরবানীর উট-গরুর একাংশে
আক্বীকা তো পরের প্রশ্ন।
খ- শুধু নৈকট্যের নিয়ত থাকলেই যে গরু-উটের
কোনো ভাগে আক্বীকা দেওয়া জায়েয তা যথেষ্ট নয়। কারণ ইবাদতের ক্ষেত্রে
যেমন আল্লাহর নৈকট্যের উদ্দেশ্য জরূরী, তেমন নবী মুহাম্মদ (সাঃ) এর
‘মুত্বাবাআহ’ অনুসরণ জরূরী, যেটা ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত। এখানে একাধিক
শরীকের মধ্যে নৈকট্যের উদ্দেশ্য থাকলেও নবীর অনুসরণ নেই। অর্থাৎ কুরবানীর
পশুতে আক্বীকা দেওয়ার কোন প্রমাণ নেই।
গ- কুরবানীর একাংশে আক্বীকা
দেওয়া জায়েয, এই মন্তব্যের পিছনে হানাফী মাযহাবে যে সব উদাহরণ পেশ করা
হয়েছে সে সবই হজ্জ ও হজ্জের ভুল-ত্রুটির সাথে সম্পৃক্ত। আর হজ্জের এই সব
ক্ষেত্রে শরীক সাব্যস্ত। তাই সে সবের উপর কিয়াস (অনুমান) করে আক্বীকাকে
তার সাথে সম্পৃক্ত করা অসঙ্গত।
ঘ- আক্বীকা একটি ইবাদত যার সময়-কাল ও
উদ্দেশ্য স্বতন্ত্র। অনুরূপ কুরবানীও একটি স্বতন্ত্র ইবাদত যার সময়-কাল ও
উদ্দেশ্য নির্ধারিত। কিন্তু উভয়কে একত্রীকরণে উভয়ের সময় ও উদ্দেশ্য তথা
উভয় ইবাদতকে একীকরণ করা হয়, যা নিঃসন্দেহে ভুল তথা শরীয়তে হস্তক্ষেপ।
হাম্বলী মাযহাবের যেই মতানুযায়ী এটা বৈধ তার বর্ণনাঃ
উট-গরুর একাংশে আক্বীকা হওয়া সম্পর্কে হাম্বালী মাযহাবে দুটি মত রয়েছে।
এই রকম করা জায়েয নয়, এটিই তাদের অধিকাংশ উলামাগণের মত, যা সামনে বর্ণিত
হবে। কিন্তু বৈধ বলে যেই বর্ণনাটি রয়েছে তাদের যুক্তির সারাংশ হচ্ছেঃ যেমন
কোনো ব্যক্তি যদি এমন সময় মসজিদে প্রবেশ করে, যে সময় দুই রাকাআত সুন্নতে
মুআক্কাদার সময় এবং তাহিয়্যাতুল মসজিদেরও সময়। যেমন ফজরের ফরযের পূর্ব
সময়। এই সময় সে যদি এক সাথে তাহিয়্যাতুল মসজিদ ও ফজরের দুই রাকাআত
সুন্নতে মুআক্কাদার নিয়তে নামায পড়ে, তাহলে যেমন দুই নামায এক সাথে আদায়
হয়ে যায়। অনুরূপ এক সাথে জানাবাত (বড় নাপাকী) এবং জুমআর গোসলের নিয়ত
করলে, যেমন দুটি আমল আদায় হয়ে যায়, তেমন আক্বীকা ও কুরবানী এক সাথে দিলে
উভয় ইবাদত আদায় হয়ে যাবে এবং বৈধ হবে।
পর্যালোচনাঃ
ক- আসলে উপরোক্ত নামায, গোসল এবং এইরূপ অন্য আমল একত্রে উভয়ের নিয়তে একটি সম্পাদন করলে দুটিই আদায় হওয়া এবং কুরবানীর কোন ভাগে আক্বীকা দেওয়া, দুটি ভিন্ন ভিন্ন বিষয়। কারণ সেই সব আমলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দুটি সম স্তর ও একই রূপ-রেখার আমল একই সময়ে আকষ্মিক ভাবে অর্থাৎ আমলকারীর অনিচ্ছায় একত্রিত হয়ে গেছে। তাই একটি সম্পাদনের মাধ্যমে দুটি আমল সিদ্ধ হয়েছে। কিন্তু আলোচ্য বিষয়ে আমরা আক্বীকাকে তার নিজ সময়ে অর্থাৎ ৭ কিংবা ১৪ কিংবা ২১ তারিখে না করে ইচ্ছাকৃতভাবে কুরবানীর সময়ে দিচ্ছি যখন বাচ্চার বয়স কয়েক বছর হয়ে গেছে বা কম করে হলে আক্বীকার নির্ধারিত সময় পেরিয়ে গেছে। তাই তাদের এই সকল যুক্তি বা দলীল আলোচ্য বিষয়ের বাইরে। হ্যাঁ এই মতের দলীলাদি তখন স্বস্থানে হত, যদি কুরবানীর দিনে নবজাতকের বয়স ৭ কিংবা ১৪ কিংবা ২১ হত। তখন প্রশ্ন আসতো যে, এই সময় তাহলে কুরবানী ও আক্বীকার নিয়তে একটি পশু যবাই করলে উভয় বিধান আদায় হবে কি না? অনেকে দুটি বিষয়কে সংমিশ্রণ করে দিয়েছে। তাই বলা যেতে পারে হাম্বলী মাযহাবের এই মতটি আলোচ্য বিষয়ে নয় তাই তা গ্রহণীয় ও নয় ।

তাছাড়া এক নিয়তে দুই ইবাদত সম্পাদন হওয়ার বিষয়টি উলামাদের নিকট সর্বজন স্বীকৃত বিষয় নয়। বরং অনেকে এ বিষয়ে মতভেদ করেছেন।
যত দূর তাহিয়্যাতুল মসজিদ এবং সুন্নতে মুআক্কাদা এক সাথে আদায় হওয়ার
বিষয়, তা আসলে সুন্নতে মুআক্কাদা পড়লে তাহিয়্যাতুল মসজিদ হয়েই যায়,
যদিও নামায আদায়কারী তার নিয়ত না করে। কারণ তাহিয়্যাতুল মসজিদ মানে
মসজিদের সম্মান। আর সেটা যে কোন সুন্নত নামাযের মাধ্যমে আদায় হয়ে যায়।
২- মালেকী এবং হাম্বলী মাযহাবের দ্বিতীয় বর্ণনানুযায়ী একই পশুতে কুরবানী ও আক্বীকা জায়েয নয়।
মালেকী মাযহাবের নির্ভরযোগ্য গ্রন্থে উল্লেখ হয়েছেঃ
قال شيخنا أبو بكرالفهري إذا ذبح أضحيته للأضحية والعقيقة لا يجزيه و إن
أطعمها وليمة أجزأه والفرق أن المقصود في الأولين إراقة الدم و إراقته
لاتجزئ عن إراقتين والمقصود من الوليمة الإطعام وهوغير مناف للإراقة فأمكن
الجمع انتهى.
“আমাদের শাইখ আবু বকর ফিহরী বলেনঃ যদি সে তার
কুরবানীকে কুরবানী ও আক্বীকার উদ্দেশ্যে যবাই করে, তাহলে সেটা যথেষ্ট হবে
না। তবে যদি তা অলীমা স্বরূপ খাওয়ায় তাহলে যথেষ্টে হবে। পার্থক্যের কারণ
প্রথম দুইয়ের (কুরবানী ও আক্বীকার) উদ্দেশ্য রক্ত প্রবাহের মাধ্যমে
আল্লাহর সন্তুষ্টি। তাই একটি রক্ত প্রবাহ দুটি প্রবাহের জন্য যথেষ্ট হবে
না। আর অলীমার উদ্দেশ্য খাদ্য খাওয়ানো। আর তা রক্ত প্রবাহের বিরোধী নয়
তাই কুরবানীর সাথে তা একত্রীত করা সম্ভব’। [ মাওয়াহিবুল জালীল, হাত্তাব,
৪/৩৯৩]
হাম্বালী মাযহাবে উল্লেখ হয়েছেঃ
والمذهب أنه لا يجزئ فيها شرك في دم و لايجزئ إلا بدنة أو بقرة كاملة
“মাযহাব হল, তাতে (আক্বীকাতে) অংশী জায়েয নয় এবং পূর্ণাঙ্গ একটি উট
কিংবা গাভী ব্যতীত তা যথেষ্ট নয়।” [মুবদি, বুরহানুদ্দীন, ৩/২২৫]
এই মতের মন্তব্যঃ
আক্বীকা ও কুরবানী উভয়ে স্বতন্ত্ররূপে কাম্য। তাই কোন একটি উভয়ের জন্য যথেষ্টে হবে না এবং উভয়ের কারণও ভিন্ন ভিন্ন যেমন, কুরবানী হচ্ছে জীবনের মুক্তিপণ আর আক্বীকা হচ্ছে সন্তান লাভে কৃতজ্ঞতা প্রকাশ ও সন্তানপণ। তাই একটি অপরটির অন্তর্ভুক্ত হবে না।
রাজেহ বা অগ্রাধিকার প্রাপ্ত মতঃ
মালেকী ও হাম্বলী মাযহাবের দ্বিতীয় মতটি রাজেহ তথা অধিক গ্রহনযোগ্য মত। কারণ সমুহ নিম্মে দেখা যেতে পারে:
১- যেহেতু বিষয়টির সম্পর্ক ইবাদতের সাথে আর ইবাদতের মূলণীতি হচ্ছে ‘তাওক্বীফিয়্যাহ’। অর্থাৎ কোনো ইবাদত ততক্ষণে বৈধ নয় যতক্ষণে প্রমাণ না পাওয়া যায়। তাই এই রকম বিষয়ের বৈধতা সম্পর্কে শরীয়তের দলীল-প্রমাণ জরূরী। কিন্তু বৈধতার পক্ষ্য না তো কুরআনে কিছু বলা হয়েছে, আর না কোনো হাদীস বর্ণিত হয়েছে। এমনকি সাহাবীগণের কোন আমলও পাওয়া যায় না। তাই এই রকম ক্ষেত্রে কুরবানীর কোনো ভাগে আক্বীকা দেওয়া দলীল বর্হিভূত।
২- আক্বীকার অধ্যায়ে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে যা কিছু বর্ণিত হয়েছে, তা অবলকন করলে দেখা যায় তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্রাম) ছাগল-দুম্বা ছাড়া অন্য কিছু দ্বারা আক্বীকা দেন নি। তাই গরু দ্বারা আক্বীকা দেয়ার সম্পর্কে ইসলামী পন্ডিতগণ মতভেদ করেছেন। আর যেই বিষয়ে মুজতাহিদগণের মতভেদ বিদ্যমান, সেই মাস্আলার উপর কিয়াস (অনুমান) করে কোনো বিষয়ের বৈধ বা অবৈধতার বিধান দেওয়া মুজতাহিদগণের দৃষ্টিতে নিষেধ। উসূলে ফিকহের পরিভাষায় যার উপর কোনো মাস্ আলাকে কিয়াস করা হয়, তাকে বলে ‘আস্ ল’। আর যে বিষয়গুলিকে কিয়াস করা হয়, তাকে বলে ‘ফারউ’। আস্ লের প্রথম শর্তই হলঃ
أن يكون الأصل ثابتا بنص من الكتاب أو السنة أو ا لإجماع

অর্থাৎ, আসল যেন কিতাব কিংবা সুন্নত কিংবা ইজমার দলীল দ্বারা প্রমাণিত হয়। [শারহু মাখ্তাসারির রাউদা, তূফী,৩/২৯২]
এখন গরু-উট দ্বারা আক্বীকা দেওয়ার মধ্যেই যদি মতভেদ থাকে, তাহলে কুরবানীর গরু বা উটের একাংশে আক্বীকা দেওয়া কি ভাবে বৈধ হতে পারে ?

৩-
বৈধতার পক্ষে হানাফী মাযহাবের এই যুক্তি যে, এ সবের উদ্দেশ্য যেহেতু
‘কুরবাহ’ বা নৈকট্য, তাই জায়েয। কিন্তু বিড়ম্বনা হল, তাদের নিকট আক্বীকা
বিদআত। ইমাম শাফেয়ী (রহ) বলেনঃ ‘দুই ব্যক্তি এ বিষয়ে সীমালঙ্ঘন করেছে।
একজন আক্বীকাকে বিদআত বলেছে আর অপরজন ওয়াজিব বলেছে’। তিনি বিদআত বলেছে বলে
ইমাম আবু হানীফার (রহ) এর দিকে ইঙ্গীত করেন। [ মাজমূ, নাওয়ভী, ৩/৩৫৬,
ফাতহুল বারী, ৯/৭২৮]
হানাফী মাযহাবের মুতাআখখেরীন বা পরবর্তী যুগের ফুকাহাগণ কেউ আক্বীকাকে মাকরূহ আর কেউ মুবাহ বলেছেন। [বাদাইয়ূস্ সানাই, কাসানী ৫/১২৭] কিন্তু তাদের নিকট কুরবানী ওয়াজিব বা জরূরী। আক্বীকা বিদআত কিংবা মাকরুহ কিংবা মুবাহ হলে তো ‘কুরবাহ’ প্রমাণিত হয় না। কারণ বিদআত হারাম । মুবাহ অর্থ, যা করা বা না করাতে সওয়াব বা গুনাহ নেই। আর মাকরূহ তাহরীমী হলে, তা নাজায়েয আর যদি তা তানযীহী হয় তো তা করা অপছন্দনীয়, না করা উত্তম করলে গুনাহ হয় না। তাই তাদের মাযহাব অনুযায়ীও তো আক্বীকা ‘কুরবাহ’ প্রমাণিত হয় না। আর কুরবাহ প্রমাণিত না হলে ওয়াজিবের মত একটি ইবাদতে অকুরবার সংমিশ্রণ মাযহাব অনুযায়ী ও অবৈধ।

৪- আক্বীকার
সময়সীমা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্ধারণ করে দিয়েছেন।
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম০ বলেনঃ
كُلُّ غُلامٌ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ الْيَوْمَ السَّابِعَ وَ يُمَاطُ عَنْهُ الأَذَى.
“ প্রত্যেক বাচ্চা তার আক্বীকারর বিনিময়ে বন্ধক থাকে, সপ্তম দিনে তার পক্ষ্য হতে জবাই করা হবে এবং তার মাথা মুণ্ডণ করা হবে’’। [সহীহ ইবনু মাজাহ, অধ্যায়, যাবাইহ, নং ৩১৬৫/আবু দাউদ/তিরমিযী/নাসাঈ]
এই তারিখে সম্ভব না হলে ১৪ কিংবা ২১ তারিখে করতে বলেছেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম) বলেনঃ

” تذبح لسبع أو لأربع عشرة أو لإحدى و عشرين” [ صحيح الجامع الصغير، رقم 4011 ]
“সপ্তম দিনে যবাই করা হবে কিংবা ১৪তম দিনে কিংবা ২১তম দিনে”। [ সহীহ জামে স্বাগীর, নং ৪০১১]
এখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক আক্বীকার নির্ধারিত
সময়ে আক্বীকা না করে কুরবানীর সময় সন্তানের আক্বীকা দেওয়া বর্ণিত হাদীস
সমূহের বিপরীত। আমাদের জানা উচিৎ যে, কোন ইবাদতের ক্ষেত্রে বিধানদাতা
(শারে) যখন সময় নির্ধারণ করে দেন, তখন তার অবশ্যই কোন উদ্দেশ্য থাকে নচেৎ
সময় নির্ধারণ করা হত না। যেমন কুরবানীর সময়-কাল নির্ধারিত। এখানে যেমন
কুরবাণীটি উদ্দেশ্য তেমন নির্ধারিত সময়ও উদ্দেশ্য। তাই কোন এক সাহাবী
নামাযের পূর্বে কুরবানী করলে নবী (সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম) তাকে
নামাযের পর পুনরায় কুরবানী করতে বলেন।
মোট কথা আক্বীকাকে নিজ সময়ে না করা হলে যেমন সুন্নত পালন হয় না, তেমন শরীয়ত কর্তৃক নির্ধারিত সময় অর্থহীন হয়ে পড়ে। অন্যদিকে অসময়ে কুরবানীতে আক্বীকা দেওয়ার সুযোগ খোঁজা হয়। বেইনসাফী হবে না, যদি আমি বলি যে, এই অপ্রমাণিত ফাতওয়ার কারণে হানাফী সমাজে সন্তানের আক্বীকার ক্ষেত্রে অভিভাবকদের উদাসীন দেখা যায়। কারণ তারা যথা সময়ে আক্বীকা না করে কুরবানীতে আক্বীকা দিতে চায়।
ফল কথা, কুরবানীর একাংশে আক্বীকা দেওয়া শরীয়তের দলীল দ্বারা স্বীকৃত নয়, তাই এই আমল করা অনুচিৎ। আর যারা কিছু বিষয়ের উপর কিয়াস (অনুমান) করে বৈধতার কথা বলেছেন, তাদের কিয়াসও ফাসেদ ত্রুটিপূর্ণ। ওয়াল্লাহু তাআলা আ’লাম।
আপনাদের দুআর আশাবাদী, আব্দুর রাকীব (মাদানী) অনার্স, ফিকহ, মদীনা বিশ্ববিদ্যালয়। দাঈ, ইসলামিক দাওয়াত সেন্টার, খাফজী, (সউদী আরব) উৎস :

No comments:
Post a Comment